1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনি জনসভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপরতলা ইউনিয়নে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ইউনিয়নের চাপরতলা কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ধানের শীষের প্রার্থী এম.এ হান্নান।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন চাপরতলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি ওমরাও খানঁ, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আলী আজগর, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন।

এছাড়া উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট