1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আমানত সংরক্ষণ নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে: এটিএম আজাহার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

সততার সঙ্গে আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, মানুষ পরিবর্তন দেখতে চায়। অতীতে যা কিছু দেখেছে তার মধ্যে কল্যাণ ছিল না। একটা কল্যাণকর জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থায় ফিরতে এবার জনগণ সঠিত সিদ্ধান্ত নিতে ভুল করবে না। সারা দেশে একটা জোয়ার তৈরি হয়েছে। সবখানে মানুষের মুখে মুখে, অন্তরে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা কাজ করছে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে কল্যাণকর রাষ্ট্র গড়ার যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে প্রচারণার প্রথম দিনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তার নির্বাচনি এলাকায় এক সভায় তিনি একথা বলেন। এর আগে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উত্তরবঙ্গ সফরকে স্বাগত জানিয়ে দলীয় মিছিলে তিনি অংশ নেন।

তারাগঞ্জ উপজেলার স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিকেলে একটি বিশাল নির্বাচনি মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মিছিল শেষে নির্বাচনি সভায় জামায়াতে ইসলামীর নায়ের আমির বলেন, আমি ১০ দলীয় জোটের পক্ষে নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি। এই নির্বাচন এবার দেশ গড়ার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অতীতের অভিজ্ঞতা থেকে এবার সিদ্ধান্ত নিতে হবে। তিন দলকে দেশের মানুষ দেখেছে। এবার নতুন দল হিসেবে জামায়াতকে সবাই চাইছে। তাই দাঁড়িপাল্লা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ সময় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন ও উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ নিহিত। এ জন্য উচ্চশিক্ষা গ্রহণ ও অধিকার নিশ্চিত করতে আমাদের আত্ননির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে।

সভায় দাঁড়িপাল্লা প্রতীক সততা ও আমানত সংরক্ষণে কাজ করবে উল্লেখ করে আজাহারুল ইসলাম বলেন, আমাদের দেশপ্রেম এবং উন্নত চরিত্র দিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত কল্যাণের পথে সততার সঙ্গে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করব।

এর আগে, দুপুরে এটিএম আজাহারুল ইসলাম বদরগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা আমির মুহাম্মদ কামরুজ্জামান কবির ও নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট