1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা আহত ৩ জন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার গণসংযোগে হামলা করেছে ধানের শীষের প্রার্থী আবুল কালামের সমর্থকরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার ২য় দিন শুক্রবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দোলার ৩ জন কর্মী আহত হন।
জানা যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার জন্য স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা শুক্রবার দুপুর ১২টায় উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের রাজাপুর গ্রামে গেলে রহমত উল্লাহর নেতৃত্বে আলআমিন, হিরন, খোকন, বিল্লাল, ইয়ামিন, সোলেমান, কাউসারসহ ধানের শীষের প্রার্থী আবুল কালামের একদল কর্মী অতর্কিত সশস্ত্র হামলা করে। হামলায় রতন, তানভীর, মহসিন, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।
স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, আমরা নির্বাচনী প্রচরণায় গেলে আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মীদের উপর হামলা করে তাদের আহত করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি চাই।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট