1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র লোকে লোকারণ্য হয়ে পড়েছে। এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

এর আগে, শীতকে উপক্ষো করে বুধবার রাত থেকেই মাঠে অবস্থা করা শুরু করেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে সিলেটসহ বিভাগের অন্যজেলাগুলো থেকে নগরীতে আসেন নেতাকর্মীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরু হয় জনসভার কার্যক্রম। প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

সকাল ১০টার দিকে তারা আসনও গ্রহণ করেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দিয়েছেন। এর আগে, বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট