1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস ক্যাডার, ২১ নামে দুদকের মামলা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ২৯তম বিসিএসের ফল প্রকাশের ছয় মাস পর ভুয়া কোটার মাধ্যমে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ১২ জন সদস্য, সাবেক সচিবসহ সংশ্লিষ্ট ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

২০০৮ সালে অনুষ্ঠিত হয় ২৯তম বিসিএস পরীক্ষা। তবে দীর্ঘ ১৬ বছর পর এসে সেই পরীক্ষার মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া ৬ জনের নিয়োগে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, ওই ছয়জন বর্তমানে উপ-সচিব থেকে শুরু করে পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১৬ বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এমন গুরুতর অসঙ্গতি পেয়েছে দুদক।

ওই ছয়জন হলেন- উপ-সচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস।

দুদক মহাপরিচালক জানান, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও পরস্পর যোগসাজশে ফল প্রকাশের ৬ মাস পর ভুয়া কোটায় ৬ জনকে চাকরি দেয়া হয়। এ ঘটনায় তৎকালীন পিএসসির ১২ সদস্য, একজন সাবেক সচিবসহ ২১ জনকে আসামি করে ৬ মামলা করেছে দুদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট