1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যাহার হয়নি প্রার্থিতা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে জোট থেকে চূড়ান্ত করা হয়েছে।

তবে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গাবতলি-তিতাস রোড এলাকায় অবস্থিত জামায়াত প্রার্থী মাওলানা আমজাদের বাসা অবরুদ্ধ করে রাখেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা নির্বাচনে মাঠে লড়াইয়ে মাওলানা আমজাদের থাকার দাবি জানান। তাঁরা মাওলানা আমজাদের পক্ষে নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের জোটের পক্ষ থেকে নরসিংদী-২ (পলাশ) আসনটি জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের সিদ্ধান্তের কথা বিবেচনা করে প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা করেন মাওলানা আমজাদ। বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর বাসার সামনে জড়ো হন। তাঁরা তাঁকে বাসার বাইরে বের হতে বাধা দেন। বিকেলের দিকে জেলা জামায়াতে ইসলামীর আমির মোসলেহ উদ্দিন প্রার্থিতা প্রত্যাহারের ফরম নিয়ে বাসায় ঢুকতে চাইলে ক্ষুব্ধ সমর্থকেরা সেই ফরম ছিঁড়ে ফেলেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মৌলভীবাজার-৩ আসনেও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী-সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী দেওয়া হয়েছে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট