1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করতে হ্যাঁ ভোট দিন: মাসুদ সাঈদী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, গণভোট শুধু এই সংসদ নির্বাচনের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অপরিহার্য। দেশ কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোট এবং রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

বৃহস্পতিবারে পিরোজপুর পৌরসভায় ৩নং ওয়ার্ড আদর্শপাড়ায় এবং ১নং ওয়ার্ড খানাখুনিয়ারীতে জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “হ্যাঁ” ভোট জিতলে সংস্কারপ্রক্রিয়া এগোবে। জুলাই সনদের সত্যিকারের বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে। আর ‘না’ ভোট জিতলে আগের ব্যবস্থা ফিরে আসবে। একটি সফল গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। আগের পদ্ধতি থাকলে ভালো মানুষকেও যদি সরকারে বসানো হয়, দেশের পরিবর্তন করতে পারবে না। মনে রাখবেন, এবারের ভোট শুধু সরকার গঠনের জন্য নয়, বরং এবারের ভোট বাংলাদেশকে ৫০ বছর এগিয়ে নিয়ে যাওয়ার ভোট।’

তিনি আরও বলেন, আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই। ১১ দলীয় জোট বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।’

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমির ইসহাক আলি খান, পৌর সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, পিরোজপুর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা জেলা কমিটির সদস্য মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট