1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

‎যোগ্যদেরই মনোনয়ন দেয় জামায়াতে ইসলামী: আশরাফুল হক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী আশরাফুল হক বলেছেন, “জামায়াতের প্রার্থীরা নিজে নিজে প্রার্থী হতে পারেন না। সংগঠনের পক্ষ থেকে যাচাই-বাছাই করে যাকে যোগ্য মনে করা হয়, তাকেই মনোনয়ন দেওয়া হয়।

‎বৃহস্পতিবার রাজধানীর তুরাগের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, “আমরা জনগণকে দুটি বিষয়ের প্রতিশ্রুতি দিচ্ছি, একটি জাতীয় বিষয়, অন্যটি স্থানীয় সমস্যা সমাধানের বিষয়। উভয়ের লক্ষ্যই মানুষের কল্যাণ সাধন। জামায়াতে ইসলামী এমন একটি মানবিক ও কল্যাণকর বাংলাদেশ গড়তে চায় যেখানে বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি থাকবে না।

‎আশরাফুল হক বলেন, “স্বাধীনতার পর থেকে মানুষ নানা প্রতিশ্রুতি পেলেও প্রকৃত কল্যাণ আজও অধরা। আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে কাজ করছি। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, আল্লাহর বিধানের আলোকে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলেই একটি ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট