1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ফেনুয়া মহিলা আলিম মাদরাসার হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আর তখন বন্ধ হয়ে যাবে মাস্তানি, চাঁদাবাজি। ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হলে মানুষ ফিরে পাবে তার মর্যাদা আর এসব প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র।
উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, মাষ্টার হুমায়ুন কবির সেলিম, সাবেক শিবির নেতা আতিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট