1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কবে দেশে আসবেন তারেক রহমান?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএনপির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি জানিয়েছেন।

সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরের দিকে দেশে ফিরতে পারেন তারেক রহমান।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে।

সানাউল্লাহ বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। পরের বছর জামিন নিয়ে লন্ডনে পাড়ি দেন তিনি। কিন্তু গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট