1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

দীর্ঘ নয় বছর পর নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকটি যোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে ইসির ওয়েবসাইটে জামায়াতে ইসলামীর নামের পাশে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেখা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেয় ইসি। একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে তালিকায় দলের নাম ও ক্রমিক নম্বর থেকে যায়।

এরপর ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল এতোদিন।

সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় ইসি। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত আবারও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে।

এদিকে, দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, এতে কোনো অসুবিধা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট