1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

দ্বীন প্রতিষ্ঠায় আলেমদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে – মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী দেশ থেকে সকল প্রকার অন্যায়-অনাচার, জুলুম-নির্যাতন, অপশাসন- দুঃশাসন ও মানবতাবিরোধী অপরাধ উৎখাত করে কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপোষহীন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ভাটারা থানা জামায়াত আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর অ্যাডভোকেট অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও গুলশান থানা আমীর জিল্লুর রহমান।
সেলিম উদ্দিন বলেন, দ্বীনে হক্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আমাদের প্রত্যেকের ওপরই ফরজ। নবী-রাসূলগণও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। দেশের আলেম সমাজ দাওয়াত-তাবলীগ, লেখনী, সেমিনার- সিম্পোজিয়াম ও ওয়াজ মাহফিলসহ নানাবিধভাবে দ্বীনের কাজে সে দায়িত্ব পালনের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে অন্যায়-অনাচার, জেনা-ব্যাভিচার,অশ্লীলতা- বেহায়াপনা,সুদ-ঘুষ, অনিয়ম-দুর্নীতি সহ কোন ধরনের অপরাধ হ্রাস পায়নি বরং আগের তুলনায় বেড়েছে। কারণ, দেশের আলেম সমাজ ক্ষমতার নেতৃস্থানীয় পর্যায়ে না থাকার কারণেই সমাজ জীবনে তার উল্লেখযোগ্য কোন প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। তাই দেশ ও জাতিকে সুখী, সমৃদ্ধ; অপরাধ, অপশাসন- দুঃশাসন মুক্ত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হবে। তিনি দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ইসলাম ছাড়া কোনো দ্বীন বা মতবাদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জনগণ জামায়াতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে কুরআন-সুন্নাহ। আমরা নিজেরাও কুরআন- সুন্নাহর আলোকেই চলবো-ইনশাআল্লাহ। একাজকে সহজ হতে সহজতর করার জন্য আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত, দেশে ইসলামবিরোধী কার্যক্রমের সয়লাব হয়ে গেছে। বাতিল শক্তি আগে তুলনায় অনেক পরাক্রমী। তাই আলেম সমাজ হক্ব ও বাতিল শনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে জাহেলি আদর্শে আহ্বানকে মানুষকে বিপথগামী করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার কোন বিকল্প নেই। মূলত, মানুষের তৈরি আইন মানুষের জন্য কোন ভাবেই কল্যাণকর নয়। তাই দেশে অহীর বিধান প্রতিষ্ঠার জন্য আলেম সমাজকে ছোটখাট মতপার্থক্য ভুলে এক দফায় ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি নায়েবে নবীর ভূমিকা পালনে দেশের আলেম সমাজকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট