1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বিবৃতি বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে -মোহাম্মদ সেলিম উদ্দিন।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
বিগত অর্ধশতাব্দী ধরে পতিত আওয়ামী-ফ্যাসীবাদীরা শহীদ বুদ্ধিজীবী হত্যা নিয়ে অপরাজনীতি করে জাতিকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরীত এক বিবৃতিতে এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, বুদ্ধিজীবীগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির এসব সাহসী সন্তানদের মেধা, মনন ও মনীষা জাতিকে দিকনির্দেশনা দেয়। কিন্তু মহান বিজয়ের মাত্র দুই দিন আগে বুদ্ধিজীবীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা রীতিমত রহস্যজনক। স্বাধীনতার ৫ দশক পরও তা এখনো রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপালেও রহস্য উদঘাটনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি বরং বিষয়টি নিয়ে রীতিমত অপরাজনীতিই করা হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, জাতি হিসেবে যারা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি, তারাই এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের নেপথ্যের অপশক্তি। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, বিজয়ের ৫ দশক অতিক্রান্ত হলেও এই হত্যাকাণ্ডের কুশীলবরা আজও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। স্বাধীন দেশে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের ভাই জহির রায়হানের হত্যার রহস্যের জট এখনো খোলেনি।
তিনি অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলেই রহস্য প্রকাশ হওয়ার আগেই তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে। তার কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল-দস্তাবেজ, ডকুমেন্টারি-প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকার কারণেই তাকে এই নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল। এসব তথ্য-উপাত্ত প্রকাশ পেলে যাদের ‘থলের বিড়াল’ বেরিয়ে আসার আশঙ্কা ছিল, তারাই এসব হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। অথচ সেই সময়ের ক্ষমতাসীনরা ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপাতেই অভ্যস্ত হয়ে পড়েছিলো। তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যার ঘটনা তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান। অন্যথায় নির্মম হত্যাকাণ্ডের ঘটনা রহস্যাবৃতই থেকে যাবে।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দল-মত,জাতি,বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান সেলিম উদ্দিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট