1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে বিএনপির জনসভায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে –হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

উন্নত রাষ্ট্র গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে বিএনপি’র জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্নবাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি আরো বলেন আওয়ামীলীগের সময়ে লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি’র যে সকল নেতাকর্মী গুম খুন হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি সকল গুম খুনের হিসাব দিতে হবে।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন এর সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্নবাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা মো: আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মনজুরুল আলম মজনু, এসএম মুনসুর, আবদুল মুনাফ, মোহাম্মদ আলী, এম শওকত হোসেন শিহাবসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট