1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মনোহরগঞ্জের বাইশগাঁও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল বাকী মিলন
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলে এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার লক্ষে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৮, ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ পাটোয়ারী। ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমদ আর্মির সভাপতিত্বে ও যুবনেতা সুমন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাবুল, সাবেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ,ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বৃহত্তর লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাষ্টার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আদুল ওয়াদুধ মোল্লা,উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ পরান, যুবনেতা ওয়ালি খান সুমন,ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কারা নির্যাতিত যুবনেতা গোলাম মোস্তফা সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রবাসী আরিফুর রহমান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মোহন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহমত উল্লাহ, আবুল হোসেন পাটোয়ারী,জানে আলম, জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক মনির মৃধা,মাষ্টার মনির হোসেন, যুবদলের সদস্য হুমায়ুন কবির বাবলু, হুমায়ন কবির, আবদুল হান্নান, মাহমুদুল হাসান, ছাত্রনেতা জাকির হোসেন, কবির হোসেন, মোঃকামাল হোসেন, মোঃ রায়হান চৌধুরী, কাজী জাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট