1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানার এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

মামলার আসামিরা করা হয়েছে ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান, ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, ওয়ালিউল খলিফা, উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাকিম হোসেন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, মানবাধিকারবিষয়ক উপসম্পাদক সেলিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তামজিদ ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাংগঠনিক সম্পাদক মো. শৈশবকে।

পুলিশ জানিয়েছে, এই মামলায় ছাত্রলীগের সাবেক নেতা ইসমাইল হোসেনকে (২২) গ্রেফতার করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ইতোমধ্যে তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। পুলিশের প্রতিবেদনে ইসমাইলকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকারবিষয়ক উপসম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, যেহেতু সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তাই তারা কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল করতে পারবে না। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলায় ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম অভিযোগ করেন, ২৪ অক্টোবর দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে খবর পান, ধানমন্ডির ৩২ নম্বরের সামনে ছাত্রলীগের এই ১১ নেতাসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ নেতা–কর্মী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করছেন। পরে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২৫ থেকে ৩০ জন দৌড়ে পালিয়ে যান।

মামলার এজাহারে অভিযোগ আনা হয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ছাত্রলীগের এজাহারনামীয় ১১ আসামিসহ অন্যরা মিছিল করেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাষ্ট্র ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতিসাধনের জন্য অপপ্রচারের উদ্দেশ্যে স্লোগান দেন। আসামিরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সন্ত্রাসবিরোধী আইনের অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট