1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

ফ্যাসিস্টের স্লোগানদারীদের এক ন্যানো-পরিমাণও ছাড় নয় : সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম বলেছেন, যারা হাইকোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্টের স্লোগান দিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা হৃদয় তরুয়ার কোরবানিকে অপমান করেছে তাদের এক ন্যানো-পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমরা অতিসত্বর দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তার পতিত দোসররা বিভিন্ন হীন কূটকৌশল শুরু করে। জুডিশিয়াল ক্যু-এর মাধ্যমে হাসিনাকে পুনর্বাসিত করার অপচেষ্টা চালায় ফ্যাসিবাদী বিচারকরা। কিন্তু সচেতন বীর ছাত্রজনতা তা সফল হতে দেয়নি। পরবর্তী সময়ে আরো কয়েকটি ব্যর্থ অপচেষ্টা চালায় ফ্যাসিবাদের দোসররা।

তিনি বলেন, সহস্র শহীদের তাজা রক্তের উপর আমাদের স্বাধীনতার গাঁথুনি স্থাপন করেছি। যারা আমাদের এই ঐতিহাসিক অর্জনকে ভূলুণ্ঠিত করতে আসবে তাদের সমূলে উৎপাটন করে শহীদের স্বপ্নকে ধ্রুব রাখবো ইনশাআল্লাহ।

সাদিক কায়েম বলেন, আমাদের এই ইনকিলাবের জন্য এক যুগের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। সেই স্বাদ গ্রহণ করার পূর্বেই কত বিপ্লবী প্রাণ শহীদী নাজরানা পেয়েছে! আমরা সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদি আত্মার নিকট মরণপণ করছি। কিছুতেই দেশের মধ্যে কোন খুনি ফ্যাসিবাদী চরিত্রকে স্থান দেওয়া হবে না, জুলাই ইনকিলাবের প্রতি এটাই আমাদের দৃঢ় প্রতিশ্রুতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট