1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে-ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় মুফাসসির সম্মেলন তিনি একথা বলেন।

বলেন, মতে ভিন্নতা থাকতে পারে তবে বৃহত্তর স্বার্থে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামপন্থি দল সবাই একসাথে আওয়াজ তুলে বাকিদলগুলোর আওয়াজ নিচে পড়ে যাবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে জনগণের সরকার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সকারের কেউ যেন তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন না করেন। ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর দেশের কোথাও জামায়াত ইসলামের নামে প্রতিশোধ নেওয়া চাঁদাবাজি কিংবা দখলবাজির কোন আসেনি বলেও দাবি করেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জামায়াতই ইসলামী যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে তখন অনেক দল তাদের পাশে দাঁড়ায়নি। সেই ধারাবাহিকতায় তারাও নির্যাতনের শিকার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট