1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ছাত্রশিবির ঢাকা পশ্চিম অঞ্চলের ‘সাথি সমাবেশ’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম অঞ্চলের উদ্যোগে ‍‍`সাথি সমাবেশ‍‍` অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

সমাবেশটি সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আবদুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এস এম সালাহউদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি সেলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা আমাদের অর্জিত বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্রশিবিরের মতো আদর্শিক সংগঠনের জনশক্তি মাঠে থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা পূর্ণতা দিতে হলে প্রত্যেককে সৎ, ত্যাগী এবং আদর্শের  পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

প্রধান বক্তা জাহিদুল ইসলাম তার আলোচনায় শহীদদের অবদান তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থানের শহীদরা কোনো দলের নয়, তারা দেশের সম্পদ। তারা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন এবং তাদের এই আত্মত্যাগ পুরো জাতির জন্য। এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়; দেশের প্রতিটি নাগরিকই এই আন্দোলনের স্টেকহোল্ডার। আমরা যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করতে হবে।

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের আদর্শিক ও ত্যাগী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট