1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

পাঠ্যপুস্তকে জামায়াতকে নিয়ে ‘মিথ্যাচার’ মুছে ফেলার আহ্বান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

পাঠ্যপুস্তকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে থাকা ‘মিথ্যাচার’ মুছে ফেলতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের জামায়াতে ইসলামীর এই সমাবেশের আয়োজন করে।

শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অনৈসলামিক নীতি দূর করাসহ পাঠ্যপুস্তক থেকে জামায়াতের বিরুদ্ধে থাকা মিথ্যাচার মুছে ফেলতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলটির নায়েবে আমির।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘যারা লুটপাট করে দেশকে বিপদের মুখে ফেলে পালিয়ে গেছে তাদেরকে এ দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না। মানুষ বিভিন্ন সময়ে স্বৈরাচারদের শাসনে বিরক্ত হওয়ার কারণেই জামায়াতে ইসলামীকে নেতৃত্বে দেখতে চায়।’

এ সময় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে ব্যাংকখাতসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলো দ্রুত সংস্কারের দাবিও জানান এ জামায়াত নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট