1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আমরা কখনো তাকে প্রধানমন্ত্রী বলতাম না: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল। আমরা কখনোই তাকে প্রধান মন্ত্রী বলতাম না। মোদি যখন শপথগ্রহণ করে নাই তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে ১০টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি। বরং সব স্বার্থ ভারতকে দিয়ে আসছে।

সোমবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে দেশের মধ্যে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে; কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামারা স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে। যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি।

 

এই বাংলাদেশে ৫৩ বছর বয়সে বহু উত্থান-পতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায় ধ্বংস করার জন্য কারো সঙ্গে আঁতাঁত করিনি। বাংলাদেশের মধ্যে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে; কিন্তু এক সময় তাদের ধুতি পরে চলতে হতো। এমন কি দলিলে নামের আগে শ্রী বসানোর জন্য বাধ্য করত। ৫ আগস্ট দেশ যখন দ্বিতীয় বার স্বাধীন হলো তখনো একটা শ্রেণির মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট