1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শামীম ওসমান বোরকা পরে পালিয়েছেন : গিয়াসউদ্দিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শামীম ওসমান কাপুরুষ। তিনি হচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম দোসর। তিনি ২০০১ সালের মতো এবারও তার নেতা-কর্মী রেখে বোরকা পরে পালিয়েছেন। গতকাল বিকালে জালকুড়ি কড়ইতলায় কাজীবাড়ি মাঠে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, প্রশাসনকে সব সময় সহযোগিতা করতে হবে। ৫ আগস্ট থেকে ফতুল্লায় যারা লুটপাট, ভাঙচুর চালিয়েছে তারা কারা আপনারা জানেন। তাদের তালিকা প্রশাসনকে দেবেন। না পারলে আমাদের দেবেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই। আমি তাদের ক্ষমা করব না।

তিনি আরও বলেন, তারা মীরজাফর। তারা দলের সঙ্গে বেইমানি করেছেন,  নৌকা নিয়ে নির্বাচন করেছেন। নৌকা মার্কার সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। এদের সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তারা সন্ত্রাসী, চাঁদাবাজ। বিএনপির নামধারী নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে গিয়াস বলেন, এত দিন সিংহের সঙ্গে লড়াই করেছি। ভয় পাইনি। বরং সে নিয়মিত আমার ভয়ে ভীত ছিল। এখন বিড়াল আমাকে  ভেংচি দেয়। তাদের তওবা করতে হবে। তাদের বলব এখন সময় আছে তওবা করে মূলধারায় ফিরুন। সন্ত্রাসী-লুটপাট ছাড়ুন। মানুষের কল্যাণে কাজ করুন। কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল বারী ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল  হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার ও জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট