1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

এবার মত পরিবর্তন করলেন জামায়াতের নায়েবে আমীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অ্যধ্যাপক মুজিবুর রহমান। আজ শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জালেমদের রেখে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করা যাবে না।’

জামায়াতে ইসলামী জেলা আমীর আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ মহানগর আমীর কামরুল আহসান এমরুল।

সভায় কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা জামায়াতের আমীরসহ ময়মনসিংহ জেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহ জেলার ৩৪ জনের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত ৩৪ জনের পরিবারের হাতে দুই লাখ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট