1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

প্রেমের টানে চট্টগ্রামে শ্রীলঙ্কার তরুণী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে
এবার প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসেছেন শ্রীলঙ্কার এক তরুণী। ফটিকছড়ির এক যুবকের সঙ্গে দুবাইয়ে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ শুক্রবার নগরীর জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মোরশেদ। দু-তিন বছর আগে দুবাইয়ে চাকরি সূত্রে শ্রীলঙ্কান তরুণী ফাতিমা ফাজলা পচলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পচলা ও তার পরিবার বাংলাদেশে এসেছে।

এ দম্পতিার বিবাহ নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা দিদারুল আলম বলেন, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়। ফাতিমা ফাজলা চপলার বাবার নাম মোহাম্মদ রাজাব ও মাতার নাম ফাতিমা ফিয়াজা। তার পাসপোর্ট নম্বর-এন৬৯২৪৫৪১। তার জাতীয়তা শ্রীলঙ্কান।’ মো. মোরশেদের ভাই মো. রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা। ভাই-ভাবী সুখেই আছেন। দুই পরিবারের স্বজন ও আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট