1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মাণাধীন সরকারি আবাসন প্রকল্পের ২৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে সাব-ঠিকাদার শফিকউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির ডেমরা থানা এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।

মামলার এজাহার ও মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জেসিকা এন্টারপ্রাইজের পরিচালক মো. আশিকুর রহমানের দেওয়া তথ্যমতে, তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হিসেবে প্রায় ১০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে একটি সাত তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের প্রথম দিকে ৩৬টি ফ্ল্যাট বিশিষ্ট এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ‘তারাব সুইপার কলোনি নির্মাণ প্রকল্প’ নামের এই কাজটি সরকারি টেন্ডারের মাধ্যমে পায় জেসিকা এন্টারপ্রাইজ। পরবর্তীতে কাজের সুবিধার্থে মো. শফিকউল্লাহকে সাব-কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগে জানা যায়, গত ২৯ জুন শ্রমিকদের বিল পরিশোধের জন্য শফিকউল্লাহকে ৫ লাখ টাকা পাঠানো হলেও তিনি তা শ্রমিকদের না দিয়ে আত্মসাৎ করেন। এরপর গত ১ জুলাই ট্রাকযোগে প্রকল্প এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৪ টন রড নিয়ে পালিয়ে যান তিনি। এছাড়াও পাথর সরবরাহের কথা বলে ৫ লাখ টাকা এবং সিমেন্ট সরবরাহের কথা বলে আরও ৪ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করেন অভিযুক্ত এই সাব-ঠিকাদার।

প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, শফিকউল্লাহ দিনদুপুরে প্রকল্পের রড ও পাথর চুরি করে নিয়ে গেছেন। ফলে পাইলিংয়ের কাজ শেষ হওয়ার পর বর্তমানে কাজ পুরোপুরি থমকে আছে। এতে করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আখতার হোসেন বলেন, প্রকল্পটি জমি সংক্রান্ত জটিলতার কারণে এমনিতেই সময়মতো শেষ করা যাচ্ছে না। এর ওপর সাব-ঠিকাদার শফিকউল্লাহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি শুনেছি। তবে সাব-ঠিকাদারের এই অপকর্মের পুরো দায়ভার শেষ পর্যন্ত মূল ঠিকাদারি প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

তারাবো পৌর প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, প্রকল্পের জমি নিয়ে স্থানীয়ভাবে কিছু বিরোধ তৈরি হওয়ায় কলোনি নির্মাণকাজ এমনিতে বিলম্বিত হয়েছে। এর মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট অরক্ষিত রাখা এবং সেখান থেকে মালামাল চুরি হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট