1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে পারেন জুনের প্রথম সপ্তাহে

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে হওয়ায় জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানান সহধর্মিণী আফরোজা আব্বাস।

শনিবার স্থানীয় সময় (১৭ মে) বিকেল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তার চিকিৎসার খোঁজ নিলে জানা যায়, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলছেন চিকিৎসকরা।

আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে কিছু সময় চলাফেরাও করছেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। তাদের সঙ্গে কথাও বলছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জসিমউদদীন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সালসহ মালয়েশিয়াস্থা প্রবাসী সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট