1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক

লাকসাম প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌর শহরের আলহাজ্ব চাঁন মিয়া টাওয়ারের সম্মুখে দীর্ঘদিন ধরে এক হৃদয়স্পর্শী দৃশ্য প্রত্যক্ষ করছেন পথচারীরা। প্রায় ১২০ বছর বয়সী এক বৃদ্ধ প্রতিদিন ফজরের নামাজের পর বাড়ির পাশের ছোট্ট এক টুকরা জমিতে উৎপাদিত শাক-সবজি নিয়ে বিক্রির জন্য বসেন রাস্তার পাশে।

স্থানীয়দের ভাষ্যমতে, বৃদ্ধ ব্যক্তি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ক্রেতার আশায়। কখনো এক-দুই ধরনের সবজি, আবার কখনো সামান্য কিছু শাক নিয়ে বসে থাকেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ হলেও জীবিকার তাগিদে থেমে নেই তাঁর সংগ্রাম।

জানা যায়, নিজের সম্পত্তি তিন ছেলের মধ্যে বণ্টন করে দেওয়ার পর ঘরের পাশে থাকা ছোট্ট এক টুকরা ভিটামাটিই এখন তাঁর ও তাঁর স্ত্রীর একমাত্র ভরসা। সেই জমিতে উৎপাদিত শাক-সবজি বিক্রি করেই কোনোমতে চলে তাদের সংসার।

স্থানীয়দের অনেকেই বলেন, বৃদ্ধ দম্পতির জীবনসংগ্রাম সমাজের জন্য একটি বাস্তব শিক্ষা। সন্তানেরা প্রতিষ্ঠিত হলেও বার্ধক্যে এসে অনেক প্রবীণ মানুষ অবহেলা ও আর্থিক সংকটে দিন কাটান। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত এমন অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানো।

বৃদ্ধ দম্পতির জন্য এলাকাবাসী দোয়া ও সহমর্মিতা প্রকাশ করেছেন। সকলের প্রত্যাশা, মানবিক সহায়তা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তাদের জীবন কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

আল্লাহ যেন এই বৃদ্ধ দম্পতির রিজিকে বরকত দান করেন এবং তাদের জীবনের কষ্ট লাঘব করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট