1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন।

সোমবার সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ডিসি সারওয়ার আলম মাদক নির্মূল, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ তহবিল গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা, ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিলেটবাসীর আস্থা অর্জন করেছিলেন।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দানের তিনটি ডেগ সিলগালা এবং সরকারি দানবাক্স স্থাপনের উদ্যোগ নেওয়ার পরই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সিলেটবাসীর মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “এ ধরনের একজন জনবান্ধব ও জনপ্রিয় কর্মকর্তাকে হঠাৎ প্রত্যাহার করা কোনোভাবেই কাম্য নয়। এতে একদিকে তার সম্মান ক্ষুণ্ন হয়েছে, অন্যদিকে ভালো কাজে নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

সভায় তিনি অভিযোগ করেন, অতীতের মতো এখনও প্রশাসনিক পদায়নে দলীয় বিবেচনার প্রভাব দেখা যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ পরিবর্তনের যে প্রত্যাশা করেছিল, বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশাকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত এবং অ্যাডভোকেট জামিল আহমদ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট