1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। সাক্ষাৎ শেষে তিনি জানান, সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে।

সরকারি আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাঈদী। দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সফরের ফাঁকেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাসুদ সাঈদী জানান, মির্জা আব্বাসের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক বহুদিনের। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে।

একই পোস্টে তিনি মির্জা আব্বাসের আশু সুস্থতা কামনা করেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট