1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কড়া হুঁশিয়ারি তিনি বলেন, ‘শুনলাম একটা দল নাকি ৪০ লক্ষ বোরখা বানাইসে। অর্থাৎ পুরুষরা মহিলাদের বুথে নিয়ে আসবে এমনটাও হতে পারে। আমি শ্রদ্ধা করি-আমার মাও বোরকা পরতেন। কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে আসবেন। এটা আমরা সহ্য করবো না। এটাকে ধরতে হবে।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দেবে। এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি করা হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না।’

দেশ ও জাতি বর্তমানে একটি অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ভালো আছি না খারাপ আছি এটা একেকজন একেকভাবে ব্যাখ্যা করতে পারে। আমার ব্যাখ্যা হলো, হাসিনার সময় আমরা যে অবস্থায় ছিলাম, এখন সে অবস্থায় নেই। এক জায়গায় ভালো আছি পুলিশ এখন আর উপদ্রব করে না। এই একটি দিক ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা ভালো নেই।’

অনেকে মনে করেন ২৪ তারিখে সবকিছু হয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘তাহলে প্রশ্ন হলো ১৭ বছর আমরা কী করেছি? এই ১৭ বছরে পাঁচ হাজার কর্মী গুম হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন, বছরের পর বছর আমরা জেল খেটেছি। আমরা আপনাদের পায়ের নিচের মাটি শক্ত করেছি।’

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম জীবনে কিছু করতে পারবে না এটাই বাস্তবতা।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট