1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

চোর-ডাকাত প্রতিহতে সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন বিএনপিপন্থি মুসল্লিরা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সূবর্ণচরে জুম্মার নামাজের খুতবায় চোর-ডাকাত, বাটপার প্রতিহতে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলায় খতিবকে মারতে গেলেন ক্ষুব্ধ মুসল্লিরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার ইসলামিয়া জামে মসজিদের খতিব এইচ এম ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে জুমার সময় এ ঘটনা ঘটে।

খতিব বলেন, ‘আমি কারো পক্ষে বা বিপক্ষে বলিনি। শুধু কোরআনের সূরা নিসার ৮৫ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করে বলেছিলাম ভোট একটি আমানত। চোর-ডাকাত, বাটপার বা খারাপ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’

ফজলুর রহমান বলেন, ‘ওয়াজের মাঝে মসজিদের সভাপতি ওবায়দুল হক বাধা দেন। পরে স্থানীয় বোরহান, ফুলমিয়া, আরিফসহ কয়েক যুবক অশ্রাব্য গালিগালাজ করে আমাকে মারতে ঔদ্ধত্য হন। আমি এ ঘটনার বিচার চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি জানান, ‘হুজুরের ওয়াজে জামায়াতকে ভোট দেওয়ার ইঙ্গিত রয়েছে দাবি করে বিএনপিপন্থি মুসল্লিরা প্রতিবাদ করেন। তবে মসজিদে এমন আচরণ কারো জন্য শুভ নয়।’

মসজিদ কমিটির সভাপতি ওবায়দুল হক মোবাইল ব্যবহার না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। সেক্রেটারি হুমায়ুন কবিরের মোবাইলও বন্ধ পাওয়া যায়। অন্যদিকে অভিযুক্ত যুবকদের কেউ ফোন ধরেননি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে হুজুরের বক্তব্য নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট