1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না-মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের যদি ক্ষমতায় নিয়ে আসা হয় তবে এ দেশ টিকবে না। তারা এখন সুন্দর সুন্দর কথা বললেও একাত্তরের ভুল স্বীকার করে না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে এবং এগারো বার জেলে যেতে হয়েছে। তবে এ জেল খাটা চুরি-ডাকাতির জন্য নয়, বরং দেশের মানুষের ভোটাধিকার আন্দোলনের জন্য। এ নিয়ে আমার কোনো দুঃখ বা কষ্ট নেই।

তিনি আরও বলেন, যিনি আমাদের ওপর অত্যাচার করতেন, তিনি আজ সবাইকে ফেলে নিজের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের লড়াই ছিল আমাদের গর্বের। যারা সেদিন পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল, তাদের ক্ষমতায় আনার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না। তাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ রক্ষার ও উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরের জন্য সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা ভোটের অধিকারের জন্যই দীর্ঘ সংগ্রাম করেছি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট