1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের পার করার চেষ্টা করলে ‘অ্যাকশন’

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

আগামীকাল রোববার প্রার্থিতা–সংক্রান্ত আপিল শুনানির শেষ দিনটিকে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘রেডলাইন’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘আগামীকাল ইসি পক্ষপাত করে বা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করে দেওয়ার চেষ্টা করলে, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব।’

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ। নির্বাচনী আপিল শুনানিসহ সার্বিক বিষয়ে বক্তব্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে ক্রিটিক্যালি অবজার্ভ (নিবিড়ভাবে পর্যবেক্ষণ) করছি। তারা কী ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে, সেটা আমরা অবজার্ভ করছি। আমরা মনে করি, আগামীকালের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আগামীকাল আপিল শুনানির শেষ দিন। আগামীকাল তাদের অবস্থান ও কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট