1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা-১৮ আসনে এনসিপির আরিফুলকে সমর্থন দিয়ে আশরাফুল হকের প্রার্থিতা প্রত্যাহার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়ে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তিনি নিজেই জানান।
এতে অধ্যক্ষ আশরাফুল হক উল্লেখ করেন, বিগত দীর্ঘ সময় ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি, প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি নিজেকে জড়িয়েছি। আপনাদের ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে আমি এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করে আসছিলাম।
আপনাদের চোখে যে প্রত্যাশার আলো আমি দেখেছি, তা আমার আগামীর পথচলার পাথেয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে।
সংগঠনের একজন অনুগত কর্মী হিসেবে এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন জানিয়ে আশরাফুল আরও উল্লেখ করেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা আমার কাছে বড়। বিজয় অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, ঠিক একইভাবে জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট