1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় আগামী ২২ জানুয়ারি থেকে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পুণ্যভূমি সিলেট থেকেই তিনি এই নির্বাচনী সফর শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন।

এর আগে গত শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান জানিয়েছিলেন, আগামী ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের দলের পরিকল্পিত রাষ্ট্রীয় কার্যক্রম ও ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার সুযোগ পাবে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বিএনপি প্রধান দেশব্যাপী জনসংযোগ শুরু করতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট