1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

এনসিপিকে ১০ আসন ছাড়ের গুঞ্জন, যা বললেন ডা. তাহের

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দেওয়ার খবরকে ‘সত্য নয়’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কাল্পনিক। এটা সত্য নয়।’

জামায়াতের সঙ্গে অনেক দল ও জোট আছে, সে ক্ষেত্রে ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী করা হবে, এমন প্রশ্নে ডা. তাহের বলেন, ‘আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, তখন সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে না।’

সম্প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের। এ ছাড়া বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনায় হয়। তাতে উঠে আসে আগামী নির্বাচনে ইস্যুও।

পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির তাহের আলোচনার খুঁটিনাটি বিষয় তুলে ধরে বলেন, বিগত দিনে দেশে যত রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সৃষ্টি হয়েছিল। ভবিষ্যতে কোনো পাতানো নির্বাচন হলে, দেশ গভীর সংকটে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট