1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাদিক কায়েম লন্ডন বা দিল্লিতে নয়, দেশে এসে রাজনীতি করতে হবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে তরুণদের সরাসরি মাটিতে থাকতে হবে। লন্ডন, দিল্লি বা অন্য কোনো বিদেশি ঠিকানায় বসে কোনো রাজনীতি কার্যকর হবে না। তিনি বলেন, গত ১৬ বছরে ভোট দিতে না পারা তরুণরা আজ দেশের ভবিষ্যতের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জুলাই আন্দোলনের ইতিহাস আমাদের পথপ্রদর্শক হবে।শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মাটি, ভাষা ও ইতিহাসকে ধারণ করে, ইনসাফ ও ন্যায়কে ধারণ করে রাজনীতি করতে হবে। তরুণরা এখন সচেতন ও প্রতিবাদী, তাই ঐক্যবদ্ধভাবে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

ভিপি সাদিক কায়েম ঠাকুরগাঁওয়ের শিক্ষার অবস্থা ও স্থানীয় উন্নয়নও তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে, হাসপাতাল ও কৃষকসহ অন্যান্য পেশাজীবীদের অধিকার রক্ষা করতে প্রার্থীদের দায়িত্বশীল হতে হবে। এছাড়া তিনি সীমান্তে হত্যার বিচার স্বাধীন বাংলাদেশে কার্যকর হবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেলাওয়ার হোসেন, জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মিজানুর রহমান মাস্টার ও জুলাই আন্দোলনের সংগঠক সিবগাতুল্লাহ সিব্গা আরও বক্তব্য দেন। তারা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাজনীতি এবং তরুণদের অখণ্ড দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট