1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাজানগরে বিএনপি’র উঠান বৈঠক ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৯নং ওয়ার্ড খুরশেদতালুকে হুমাম কাদের চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) রাতে খুরশেদতালুক সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আমির মোহাম্মদ টিপু।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল মেম্বার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এম. কামাল উদ্দিন মাস্টার।
জামিল মোহাম্মদ জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাইবার দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুচ তালুকদার, দক্ষিণ রাজানগর জিয়া মঞ্চের সভাপতি এডভোকেট মাসুদ করিম, চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইমরান হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান তালুকদার, মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস’র সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ, দক্ষিণ রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউনুস তালুকদার, উপজেলা যুবদলের সদস্য আবু তাহের,দক্ষিণ রাজানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাসান, মো. মিজান, দিদারুল আলম তালুকদার, মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. জাশেদ প্রমুখ।
বৈঠকে বক্তারা হুমাম কাদের চৌধুরীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট