1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মির্জা ফখরুল খোদাদ্রোহীর পক্ষ নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোদাদ্রোহীর পক্ষ নিয়ে ধর্মীয় অনুভতিতে আঘাত করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলের তৃতীয় দিন শুক্রবার ছাত্র আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পীর রেজাউল বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। তার বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোদাদ্রোহীর বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু দেশের এক শ্রেণির দুর্নীতিবাজ গোষ্ঠী সেই কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করে। তারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও চাঁদাবাজদের আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না।’

গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম প্রমুখ। সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ রেজাউল করীম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট