1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

বিএনপি ক্ষমতায় আসলে মনোহরগঞ্জকে স্বর্গীয় উপজেলায় পরিণত করা হবে – মো.আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী মো.আবুল কালামের সমর্থনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী মো.আবুল কালাম।
এসময় তিনি বলেন-হাসিনামুক্ত বাংলাদেশ উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮বছর নিরলস পরিশ্রম করে আসছিলেন।২০২৪ইং সনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান তারই একটি অংশ মাত্র।
তিনি বলেন-বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর স্বন্ধ্যিক্ষনে রয়েছেন।আজকের সমাবেশে আগত সকল মা-বোনেরা এখান থেকে যাওয়ার পর সকল নামাজের পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।

তিনি বলেন -আওয়ামীলীগ গত ১৭ বছর অবৈধ ভাবে ক্ষমতায় থেকে মনোহরগঞ্জে উন্নয়নের নামে একটি দ্বীপে পরিণত করেছে।ইনশাআল্লাহ, আপনাদের ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি  নির্বাচিত হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করলে সকল সেক্টরে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে স্বর্গীয় উপজেলায় পরিণত করা হবে।
আবুল কালাম বলেন -বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস,মাদক ও জঙ্গিমুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিতে বদ্ধ পরিকর।  এজন্য আজ থেকে আগামী সংসদ নির্বাচনে বিজয় অর্জন পর্যন্ত সকলে মাঠে থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোন সময় বাংলাদেশে আসতেছেন।এক্ষেত্রে সকল জটিলতা নিরসন করেই তিনি দেশে ফিরছেন।

সভায় প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম মুনসুর,শরীফ হোসেন চেয়ারম্যান,,কাজী আবুল বাশার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন,দপ্তর সম্পাদক  জি এম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী প্রমুখ।
হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ চেয়ারম্যানের সভাপতিত্ব সঞ্চালনা করেন সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট