1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ লাকসাম-মনোহরগঞ্জ গড়তে ধানের শীষে ভোট দিন -আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ লাকসাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.আবুল কালাম। এসময় তিনি বলেন- বিএনপি ক্ষমতায় আসলে সারাদেশের প্রতিটি গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জোবায়দা রহমানের নেতৃত্বে পল্লী হাসপাতাল তৈরি করা হবে। এছাড়াও শিক্ষাখাতে অভাবনীয় উন্নতি করতে আমরা বদ্ধ পরিকর। তিনি বলেন, ইনশাআল্লাহ -আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার সর্বত্রই উপঢৌকন (চাঁদা)মুক্ত উন্নয়ন ও সকল সেবা স্বয়ংক্রিয় ভাবে পরিচালিত হবে। তিনি আরো বলেন,আজকের সমাবেশে মা-বোনেরা যেভাবে মাঠে নেমে এসেছেন,আমি অভিভূত। মাদকমুক্ত ও মা-বোনদের জন্য নিরাপদ লাকসাম -মনোহরগঞ্জ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, কমান্ডার আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা। ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম মুনসুর, এডভোকেট দেওয়ান সামছুল হক, কাজী আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক  জি এম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা দলের প্রস্তাবিত সভাপতি রিনা বেগমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মৈশাতুয়া বাজারে বিএনপির ৩১দফা বাস্তবায়নে ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট