1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার চট্টগ্রাম কলেজ (প্যারেড ময়দান) মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে অবতরণ করেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ।’

জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট ভালোভাবে চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।’

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, ‘পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।’

অপর এক প্রশ্নের জবাবে  শফিকুর রহমান বলেন, ‘দেখেন, আমাদের এত পজিটিভ এজেন্ডা আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।’

চট্টগ্রামের ইতিহাস তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয়, বলা হয় ইসলামাবাদ। ইসলামের আতুড়ঘর বা ইসলামের গেইটওয়ে বাংলাদেশের জন্য। সেই ঐতিহ্যের ধারক আপনারা। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাও এই চট্টগ্রাম থেকে হয়েছে, এখানেই লড়াইটা শুরু হয়েছিল। সিপাহী বিপ্লবের সময়ও এই এলাকার একটা গৌরবোজ্জল ভূমিকা ছিল। সকল দিক বিবেচনা করে বীর চট্টলা যথার্থ।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এরপরে নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট