1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

হাসিনার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, গতকাল শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ন্যায়বিচারের ধারাবাহিকতা বজায় রাখব। বিচারবিভাগ স্বাধীন থাকবে। আমরা যদি নির্বাচিত হই বিচারবিভাগকে স্বাধীন রাখা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাতটি বছর জেল খেটেছেন, কিন্তু তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। উনাকে বহুবার প্রেশার দেওয়া হয়েছিল বিদেশে পাঠিয়ে দিতে। আমাদের নেত্রী বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই। ছয়বার নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ উনাকে বাঁচিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর যেভাবে চেপে বসেছিল। দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি। তাদের দোয়ায় অংশ নিতে পারিনি। আমরা এসব ভুলে যাব না।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছেন, ভোগই হাই স্কুল মাঠে গিয়ে আমার সালাম দাও, ধানের শীষের সালাম দাও। আমি জনাব তারেক রহমানের পক্ষে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এখানে এসেছি। আপনারা যেন তারেক রহমানকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী বানাবেন এটা আশা করি।

এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট