1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কুমিল্লা-০৯ সংসদীয় আসন আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস সামিরা আজিম দোলার

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-০৯ (মনোহরগঞ্জ লাকসাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে দুজনকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসময় আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা।
এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাবো।
মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজকে আমাদের দুজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন। সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনেছেন। আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করব। ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ মনোহরগঞ্জ লাকসামের বিএনপি যুবদল ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট