1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপি কাবিননামায় সই করেছে, ‘না’ বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

জুলাই সনদে স্বাক্ষর করা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, বিএনপি কাবিননামায় সাইন করেছে, জুলাই সনদে হ্যাঁ বলেছে। ‘না’  বলার সুযোগ নেই। তিনি বলেন, এখন ‘না’ বলার অপশন নেই। তাদের আগেই ভেবে চিন্তে করা  উচিত ছিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে-পরে, এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্কে জড়াবো না। কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়ে আছি।

পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে; বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পাঁয়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে।

তিনি বলেন, তাদের (বিএনপি) উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং আওয়ামীলীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল ৫ লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়েও হাত দেই নাই। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। কিন্তু যদি বাধা দিতে আসেন, সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট