1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোহরগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদল আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম বাচ্চু, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বক্তারা বলেন, “ঐক্যের বিকল্প কিছু নেই। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি শরিফ হোসেন চেয়ারম্যান, দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ, যুবদল নেতা আবুল বাসার, বাহারুল আলম বাবর, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী, যুবদল নেতা হাসান পাটোয়ারী, আরিফুর রহমান প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট