1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মহিলা সমাবেশে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জের বিপলাসার ইউনিয়নের সিকচাইলে বৃহস্পতিবার জামায়াতের মহিলা সমাবেশে হামলা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত।
শুক্রবার বিকেলে উপজেলার বিপলাসার বাজারে ইউনিয়ন জামায়াতের আমির জাকারিয়া ভূইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ।
প্রধান অতিথি বলেন, বিপলাসারে জামায়াতের মহিলা সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে আমরা জীবন দিতে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজমুক্ত বাংলাদেশ অতএব চোখ রাঙাবেননা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাসফিসহ বিপলাসার ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট