1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে হামিদুর রহমান- আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত।
শুক্রবার উপজেলা সদরে জামায়াত কার্যালয়ের সামনে উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ। প্রধান অতিথি বলেন স্বৈরাচারী শাসন বিলুপ্ত করতে সংষ্কার এবং পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবেনা। পিআর পদ্ধতি এদেশের জনগণের দাবি এই দাবি আদায়ে আমাদের কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়ন ছাড়া আগামী সংসদ নির্বাচন হবেনা। তিনি বলেন যারা আমাদের উপর অত্যাচার, নির্যাতন, শোষণ করেছে তাদের বিচার করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে আমরা জীবন দিতে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজমুক্ত বাংলাদেশ অতএব চোখ রাঙাবেননা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, কেফায়েত উল্লাহ কাসফিসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট