1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ধানের শীষ নিয়ে যিনি আসবেন আমরা তার পক্ষেই কাজ করবো – ড. হোসাইনি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার আলোকে যুব সমাজের করণীয় শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডাকসুর সাবেক সদস্য ড রশিদ আহমেদ হোসাইনি।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কিছু বলতে এসেছি কিন্তু দুঃখের বিষয় এখনো মন খুলে বলতে পারছিনা। বিগত ১৮ বছর আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। কিছু লোক আওয়ামী লীগের কাছে নাকে খত দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, এলাকায় নির্ভয়ে বসবাস করছেন। ৩৬ জুলাই ৫ আগস্ট শত লাশের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর কারা ফ্যাসিস্টদের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন, চাঁদাবাজি করছেন সব আমরা জানি। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসী কায়দায় হুমকি ধামকি দিয়ে লাকসাম মনোহরগঞ্জকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। মনে রাখবেন বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজদের স্থান নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট  সরকারের আমলে  যেমনি ভাবে লাকসাম মনোহরগঞ্জ  উপজেলাকে শাসন করেছে  এ ধরনের আলামত দেখা যাচ্ছে। মনে রাখবেন লাকসাম মনোহরগঞ্জের  মানুষ অন্যায়ের কাছে মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না। আমাকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজকে এখানে আসতে হয়েছে। ফোন দিয়ে অনেক হুমকি-ধামকি দিয়েছে। আমি বেমম খালেদা জিয়ার আপোষহীন নেত্রীর কর্মী। তাই আমি কখনো অন্যায়ের ও সন্ত্রাসের কাছে কখনো মাথা নত করিনি।
তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মানুষের কাছে যখন পৌঁছে দেয়ার কাজ করছি, তখন মনোনয়ন না পাওয়ার ভয়ে আমাদেরকে যারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে তাদেরকে বলবো আমরা তারেক রহমানের লোক, ধানের শীষের লোক, তাই আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন নিয়ে যিনি আসবেন আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা আতিকুর রহমান লিটন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ আলাউদ্দিন, বিএনপি নেতা সৈয়দ আহমেদ, কালা মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, জসিম উদ্দিন, যুবদল নেতা জিএম মোশাররফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট