1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শতরূপা ফাউন্ডেশনের গরু উপহার পেলো মানিকগঞ্জের লোকমান হোসেন।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ০১ জুলাই ২০২৫ ইং তারিখে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে মানিকগঞ্জের,দিয়ারচর শাকরাইল গ্রামের দিনমজুর লোকমান হোসেন কে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি গরু প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সোহাগ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: সেন্টু খাঁন। গত কয়েক দিন আগে লোকমান হোসেন স্থানীয় আব্দুর রাজ্জাক বিশ্বাস এর মাধ্যমে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব, মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা’র কাছে পরিবারটি স্বাবলম্বি করতে একটি গরু কিনে দেওয়ার আবেদন করেন। মোজাম্মেল হোসেন মোল্লা বিষয়টি গুরুত্ব দিয়ে ফাউন্ডেশনের “স্বাবলম্বী প্রকল্প”র মাধ্যমে লোকমান হোসেন কে একটি গরু কিনে দেওয়ার ব্যবস্থা করেন। সেই লক্ষ্যে আজ লোকমান হোসেনের হাতে গরু তুলে দেওয়া হয়। মোজাম্মেল হোসেন মোল্লা মুঠো ফোনে জানান ফাউন্ডেশনের এমন মানবিক কাজ গুলো আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ। এই স্বাবলম্বী প্রকল্পে সহযোগিতা করেন ফাউন্ডেশনের সম্মানিত আজীবন দাতা সদস্য “আছমা আক্তার মোল্লা”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট